কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে চবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার ও কুয়েট ভিসি মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।
গতকাল রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সোহরাওয়ার্দী মোড়ে এসে এবং বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলটি শেষ করেন।
বিক্ষোভ মিছিলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, যেহেতু কুয়েট ভিসি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, বিদ্যুৎ পানি বন্ধ করে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছেন এবং তাদের মামলার ইন্ধন ও বহিষ্কার করেছেন, সেহেতু আমরা ৬ দফা দাবি থেকে এক দফা দাবি ঘোষণা করছি৷ কুয়েট ভিসির পদত্যাগ আমাদের একমাত্র দাবি। আমরা কুয়েট শিক্ষার্থীদের এই ঘোষণাপত্রের সাথে সংহতি প্রকাশ করছি।
ছাত্রশিবির চবি শাখার কলেজ সম্পাদক শাখাওয়াত হোসেন বলেন, আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই আন্দোলন করেছিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি কুয়েট ভিসির কাছে শিক্ষার্থীরা নিরাপদ নয়। সুতরাং যাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়, তারা পালাতে বাধ্য হয়েছে। আর শিক্ষাঙ্গনে যেই ভিসির নিকট শিক্ষার্থীরা নিরাপদ নয়, সেই ভিসিকে পদত্যাগ করতেই হবে।
ইসলামি ছাত্র আন্দোলন চবি শাখার সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, কুয়েটে গত ১৮ ফেব্রুয়ারি এক ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। এর পরবর্তীতে প্রশাসনের উচিত ছিল সন্ত্রাসীদের শাস্তি দেওয়া। কিন্তু তারা উল্টো শিক্ষার্থীদের বিরুদ্ধে চলে গেল।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য