সাতক্ষীরা ভোমরা সীমান্তে ভারতীয় শাড়ী জব্দ
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা প্রায় দুই লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে।
বুধবার (১৬ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ভোমরা, কুশখালী, কালিয়ানী, তলুইগাছা ও কাকডাঙ্গা বিওপির সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় মালামাল আটক করে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির সদস্যরা ৩৯ হাজার ৫০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বাসমতি চাল ও ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং
কুশখালী বিওপির সদস্যরা ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কালিয়ানী বিওপির সদস্যরা ৩০ হাজার টাকা মূল্যের শাড়ী, তলুইগাছা বিওপির সদস্যরা ৮ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় বাইসাইকেলের যন্ত্রাংশ, কাকডাঙ্গা বিওপির সদস্যরা ৫৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। বিজিবি সদস্যরা মোট ১ লাখ ৫৯ হাজার ১৫০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।
বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বলেন, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। জব্দকৃত এসব ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন