প্রধান উপদেষ্টার সাথে চবি প্রশাসনের সাক্ষাৎ
৫ম সমাবর্তন ও চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সাথে সাক্ষাৎ করেছে চবি প্রশাসন।
গতকাল (১৬ এপ্রিল, ২০২৫) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) সাক্ষাৎ করেন এবং মত বিনিময় সভায় মিলিত হন। এছাড়াও এ সময় অন্তবর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান, মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব জনাব এম সিরাজ উদ্দিন মিয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল এ সময়ে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষকদের লিখিত সুপারিশমালা প্রদান করেন। তারা আগামী ১৪ মে ২০২৫ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে চট্টগ্রামের কৃতী সন্তান, চবি অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে দাওয়াত প্রদান করেন।
এছাড়াও চবি উপাচার্য মাননীয় প্রধান উপদেষ্টাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের বিভিন্ন প্রস্তুতি ও কর্মপরিকল্পনা সম্পর্কে তাঁকে জানান।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য