বিরামপুরে রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন করলেন এমপি শিবলী সাদিক
দিনাজপুরের বিরামপুর পৌরসভার অর্থায়নে ৪৫০ মিটার একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে পৌর মেয়র অধ্যাপক আককাস আলীর সভাপতিত্বে, পৌর শহরের রেলগুমটি সুধিরের হোটেল (ডাকবাংলো) হতে রেলওয়ে স্টেশন পর্যন্ত রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পকিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য মো. শিবলী সাদিক এমপি।
এ সময় এমপি শিবলী সাদিক বলেন, বিরামপুর উপজেলার সার্বিক উন্নয়নে সবসময় পাশে ছিলাম আছি এবং থাকবো। তবে উন্নয়নের জন্য সাধারণ মানুষকে শেখ হাসিনার উপর আস্থা রাখতে হবে।
তিনি আরো বলেন, আমার নির্বাচনী চারটি উপজেলায় আগামী দুই বছরের মধ্যে সব রাস্তা পাকাকরণের কাজ হাতে নেওয়া হয়েছে। গ্রামের কোনো মানুষকে কাঁদায় হাঁটতে হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
সভাপতির বক্তব্যে পৌর মেয়র অধ্যাপক আককাস আলী বলেন, পৌর শহরের ডাকবাংলো থেকে স্টেশন পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন যাবত খারাপ থাকার কারণে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো জনসাধারণের। আমি দায়িত্ব নেবার পর সেই দুর্ভোগ লাঘবে রাস্তাটি কার্পেটিং করা হচ্ছে।রাস্তাটি কার্পেটিং সম্পন্ন হলে আর দুর্ভোগ পোহাতে হবে না জনসাধারণকে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলজার হোসেন, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দসহ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
জামান / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান