ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

গোপালগঞ্জে সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের ২ নেতার ওপর হামলা


শাহাজান, গোবিপ্রবি photo শাহাজান, গোবিপ্রবি
প্রকাশিত: ১৯-৪-২০২৫ দুপুর ১১:৫৯

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি)-এর ছাত্র অধিকার পরিষদের আহবায়ক জসিম উদ্দিন এবং সদস্য সচিব সাইদুর রহমানের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে । শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে গোপালগঞ্জ শহরের এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
 
  দুর্বৃত্তদের হামলায় আহত মো.জসিম উদ্দিন বলেন, ‘বিকেল ৪ টার দিকে গোপালগঞ্জ শহরে খাবার উদ্দেশ্যে ক্যাম্পাস থেকে আমরা তিনজন বের হই। এসএম মডেল স্কুলের সামনে সড়কে পৌঁছালে ১০-১২ জন যুবক আমাদের ঘিরে ফেলে। এ সময় বলে জসিমকে তুই না? এই কথার পর তারা আমাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পিছন দিক থেকে এলোপাতাড়ি ভাবে কিল ঘুষি মারতে থাকে। লোকজন ভিড় করলে চাঁদাবাজ আখ্যা দিয়ে বলে তোরা চাঁদাবাজি  করিস, তোদের চাঁদাবাজি ছোটাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের বাইরে বের হবি না, বের হলে তোদের খবর আছে।’
 
তিনি আরও বলেন, ‘এসময় আমি ও ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব সাইদুর রহমান আহত হই। যারা হামলা চালিয়েছে তাদের চিনি না। তবে গতকাল বৃহস্পতিবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে নিয়ে দেয়া ফেসবুক পোস্টের কারণে এ ঘটনা ঘটতে পারে।’
 
জসিম ফেসবুক পোস্টের বিষয়ে বলেন, ‘গতকাল বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে কয়েকজন বহিরাগত আমার বিষয়ে খোঁজ-খবর নিতে থাকে। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পোস্টে নিষিদ্ধ সংগঠন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে নিয়ে পোস্ট দেই। সেখানে লিখেছিলাম‌ 'জসিম কে তোদের বাপ নিউটন মোল্লাকে জিজ্ঞেস কর।’ ওই ফেসবুকে পোস্ট কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে।’

হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ সাধারণ শিক্ষার্থীরা হামলাকারীদের শনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার দাবী জানান।

এমএসএম / এমএসএম

কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক

সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি

টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট

শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামের পদত্যাগ, নতুন দায়িত্বে শাওলী মাহবুব

দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতির দায় নীতিনির্ধারকদের

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের নতুন নেতৃত্বে আনোয়ার-ফিরোজ

পবিপ্রবিতে হেলথ সায়েন্স অনুষদ অনুমোদন, চালু হচ্ছে ফিজিওথেরাপি, নার্সিং ও স্পোর্টস বিভাগ