ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

অসুস্থ গরুর গোস্তো বিক্রির দায়ে দুমকীতে জরিমানা


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১৯-৪-২০২৫ দুপুর ৪:৫৩

অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির দায়ে পটুয়াখালীর দুমকীতে ব্যবসায়ী ও অসুস্থ গরুর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার নতুন বাজার এলাকার মেসার্স বিসমিল্লাহ গোস্তো ঘরের ব্যবসায়ী মো. রনি মৃধা(২৭) পলাতক থাকায় তার দোকানের কর্মচারী জাহিদুল ইসলামকে ১০ হাজার টাকা ও অসুস্থ গরুর মালিক রুস্তম আলী তালুকদারকে(৫৬) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত রনি মৃধা উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নূর হোসেন মৃধার ছেলে এবং রুস্তম আলী তালুকদার একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আমজেদ তালুকদারের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজার মোঃ ইজাজুল হক জানান, অসাধু ব্যবসায়ী ও অসুস্থ গরুর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে অসুস্থ গরুর মাংস জব্দ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশিক হাজরা(ভারপ্রাপ্ত) বলেন, একটি সুস্থ গরু কীভাবে নির্বাচন করতে হয় এবং কীভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই করতে হয় তা আমরা কিছু দিন আগেও প্রশিক্ষণ দিয়েছি। 

প্রসঙ্গত, ৫০০ মিলিলিটারের ২ বোতল চোলাই মদ, মদ তৈরির সরঞ্জামাদিসহ অসাধু ব্যবসায়ী রণি মৃধা ও তার সহযোগী নয়নকে ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর আটক করেছিল পুলিশ। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস