ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

দুমকিতে নানীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে আটক নাতি


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২০-৪-২০২৫ দুপুর ১:১

পটুয়াখালীর দুমকিতে হামলার পরে ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মনির হোসেন(৪৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। 

অপরদিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। হামলায় আহত বৃদ্ধার ছেলে ওমর ফারুক ওরফে বাবুল খানকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। 

শনিবার(১৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি বৃদ্ধার চাচতো নাতি বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। নানার বাড়ির সুবাদে বর্তমানে একই বাড়িতে বসবাস করলেও তার মূল বাড়ি লেবুখালী ইউনিয়নের বাদশাবাড়ি এলাকায়। তার বাবার নাম হোসেন মিরা। 

স্থানীদের ভাষ্য, গভীর রাতে বসত ঘরের সামনে গিয়ে প্রথমে বাবুলের স্ত্রী রশিদা বেগমের কাছে পানি পান করতে চান অভিযুক্ত মনির। ভয়ে রাশিদা দরজা না খুললে ঘরের পেছনের দিক থেকে ভেঙে ঘরে ঢুকে টাকা দাবি করে তিনি। টাকা না পেয়ে বাবুল খানকে পিটিয়ে নীলা ফুলা জখম করেন তিনি। তান্ডবের একপর্যায়ে অন্ধ বৃদ্ধা পিয়ারা বেগমকে ধর্ষণ করে হত্যা করা হয়।

রাশিদা বেগম বলেন, ওদের(মনির) সাথে আমাদের কোন ঝগড়া নেই। গতকালকেও সুন্দরভাবে আমাদের সাথে কথা বলে গেছে সে। তবে তার আচরণ অস্বাভাবিক মনে হয়েছে। পরবর্তীতে ঘর ভাঙার শব্দ পেয়েই ভয়ে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী ঘরে আশ্রয় নিয়েছি আমি।

অভিযুক্ত মনিরের ফাঁসির দাবি করে অপর স্বজনরা জানান, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নসহ ধর্ষণের আলামত রয়েছে। তাকে উলঙ্গ অবস্থায় উদ্ধার করা  হয়েছ। এছাড়াও তার ছোট ভাইয়ের বিরুদ্ধে মাদকাসক্তের অভিযোগ করেন তারা।

দুমকি থানার পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম দৈনিক সকালের সময় কে বলেন, খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় দুমকি থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। ঘটনাটির এখনও তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত

রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ

রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার

এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু

পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ