ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

১৯ বছর পর পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি photo বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশিত: ২০-৪-২০২৫ দুপুর ৩:২

দীর্ঘ ১৯ বছর পর বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির বোদা উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বোদা মডেল সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। 
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি- রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান প্রমুভ। সম্মেলনের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। 

সম্মেলনে ভোটের মাধ্যমে আব্দুল মান্নান সভাপতি নির্বাচিত হয় এবং সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আসাদুল্লাহ আসাদ নির্বাচিত হয়। সাংগঠনিক সম্পাদক পদে ভোটের মাধ্যমে রায়হানুল হক রিয়েল প্রধান ও দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।
দীর্ঘ ১৯ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতা কর্মীদের মাঝে ব্যপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। প্রতিটি ইউনিয়ন থেকে ব্যপক মিছিল নিয়ে সম্মেলনে যোগদান করে। আনন্দ উল্লাসের মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। 

এমএসএম / এমএসএম

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান