নামে যেমন একটা মডেল স্কুল, কাজেও তেমনি মডেল স্কুল : গণশিক্ষা উপদেষ্টা
রোববার (২০ এপ্রিল) সকাল ৯ টায় মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
এ সময় তিনি বিদ্যালয়ের সততা ষ্টোর, মানবতার দেয়াল, গেমিং কর্নার, শ্রেণী কার্যক্রম, বিদ্যালয়ের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে আমি মুগ্ধ হয়েছি। নামে যেমন একটা মডেল স্কুল, কাজেও তেমনি মডেল স্কুল। তাদের সার্বিক নিয়ম শৃঙ্খলা এবং ছেলেমেয়েদের বিধি-বিধান মেনে চলার সকল কার্যক্রমে আমি আবেগ-আপ্লুত।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, মাগুরা জেলায় ৫০৩ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এগুলো আমাদের তালিকাভুক্ত। পর্যায়ক্রমে সকল স্কুলের উন্নয়ন কাজ হবে।
এর আগে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ফুলের শুভেচ্ছায় উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। পরে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিক অ্যাসেম্বলিতে অংশ নেন উপদেষ্টা সহ অতিথিরা।
এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোঃ আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক ড. শফিকুর রহমান, জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন, সহকারি কমিশনার (ভূমি) মনীষা রানী কর্মকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল বাশার, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান মিলটন, সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেটসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার