মূল ক্যাম্পাসে এখনও ফিরেনি চারুকলা:চবি তে বিক্ষোভ সমাবেশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ( চবি) চারুকলা ইনস্টিটিউট কে চলতি বছরের ৩১ মার্ছের মধ্যে স্থানান্তর করার কথা থাকলেও দৃশ্যমান উদ্যোগ লক্ষ্য করা যায়নি চবি প্রশাসনের পক্ষ থেকে।
সোমবার(২১ এপ্রিল) দুপুরে চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরানোর দাবিতে প্রসাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন চারুকলার শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়ে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।গত ১২ ডিসেম্বর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ৩১ মার্চের মধ্যে চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনা এবং ১ এপ্রিল থেকে নতুন জায়গায় ক্লাস করার কথা বললেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায়নি।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, "এটার শেষ কোথায়? আমাদের কে শুধু আশ্বাস দিয়েই যাচ্ছে।দ্রুত সময়ের মধ্যে চারুকলা না পেরালে আমরা লাগতার আন্দোলনে যাব।"
এ বিষয়ে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, আমরা তো পহেলা এপ্রিল থেকে চারুকলার ক্লাস মূল ক্যাম্পাসে করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু অফিসিয়াল কিছু কাজের জন্য একটু দেরি হচ্ছে। তবে আমরা এটা নিয়ে কাজ করছি। ইতোমধ্যে একাডেমিক কাউন্সিলে বিষয়টি পাশ হয়েছে। খুব শীঘ্রই আমরা চারুকলাকে ক্যাম্পাসে নিয়ে আসতে পারব।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য