দুমকিতে হামলা ও মালামাল লুটের অভিযোগ
পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়ায় শাহীন আলম ফোরকানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মালামাল লুটের অভিযোগ উঠেছে আল আমিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ২১শে এপ্রিল সোমবার সকালে উপজেলার মুরাদিয়ার বোর্ড অফিস বাজার এলাকায় উক্ত ঘটনা ঘটে।
এ বিষয়ে ভুক্তভোগী শাহীন আলম মঙ্গলবার দুপুরে দুমকি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।তিনি লিখিত বক্তব্যে বলেন, গত বছরের আগস্ট মাসে মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলামসহ একটি কুচক্রী মহল চাঁদা দাবি করেন এবং তার দোকানে জোড় পূর্বক ঢুকে নগদ এক লক্ষ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে যায়।
এ বিষয়ে গতবছরের ১৭ ডিসেম্বর তারিখে পটুয়াখালী তারিখে পটুয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্ত্রী সুরমা বেগম।যা তদান্তাধিন রয়েছে। গতকাল সোমবার তার ব্যবসা প্রতিষ্ঠানে মামলা ও লুটের ঘটনায় মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলামের যোগসাজশের কথা উল্লেখ করেন। লিখিত অভিযোগে তিনি মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তারিকুল ইসলামের ছত্রছায়ায় এমন কর্মকাণ্ড হচ্ছে বলেও অভিযোগ করেন।
ঘটনার বিবরণে জানা গেছে, মালামাল লুট ও ভাংচুরের সময় ফোরকানের স্ত্রী ও বোন ৯৯৯- এ কল করলে বিকেলে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। ভূক্তভোগী থানায় অভিযোগ করতে গেলে তার অভিযোগ না নিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এবিষয়ে অভিযুক্ত আল আমিন বলেন, আমি দোকান খুলে শুধু একটি টেবিল ফ্যান সরিয়ে রেখেছি আর কিছু নেইনি।মোঃ সাইদুল ইসলাম বলেন, এবিষয়ে আমি কিছু জানি না। মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তারিকুল ইসলাম মুঠোফোনে জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ জাকির হোসেন দৈনিক সকালের সময় কে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ না নেয়ার কথা সঠিক নয়।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ