ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সাত বছর বয়সে মৌলিক গান গেয়ে সবাইকে চমকে দিয়েছে রুপকথা!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-৪-২০২৫ রাত ৯:১৩

প্রতিভা কখনো ছাই চাপা দিয়ে রাখা যায় না। যুগযুগ পরে এমন প্রতিভার জন্ম হয় পৃথিবীতে। এমন একজন প্রতিভা হলো ৭ বছরের শিশু রূপকথা। খোদা প্রদত্ত এক বিরণ প্রতিভার অধিবারী এই শিশুটি। মাত্র ৭ বছর বয়সে একটি মৌলিক হান গেয়ে সবাইকে অবাক করে দিয়েছে সে। গানটিতে সে মডেলিংও করেছে। 
প্রাইম মিউজিক ব্যানারে ”মা” শিরোনামে এই গানটি সম্প্রতি মুক্তি পেয়েছে। মুক্তির ২৪ ঘন্টার মধ্যেই প্রায় ৫ হাজার মানুষ গানটি শুনেছেন এবং লাইক,কমেন্ট ও শেয়ার করেছেন। মিউজিক ইন্ডাষ্ট্রিতে যা একটি বিরল ঘটনা।  গানটির লিরিক লিখেছেন এই সময়ের জনপ্রিয় গীতিকার প্রায় ৩ হাজার গানের শ্রষ্ঠা সাংবাদিক ও গীতিকবি রোস্তম মল্লিক। সুর ও সংগীত করেছেন প্রখ্যাত মিউজিক কম্পোজার ও সংগীত শিল্পী বেলাল হোসেন চঞ্চল। 
সন্তানের কাছে মা এক অমুল্য সম্পদ। কোন সন্তান যখন মা হারায় বা মায়ের আদর,¯েœহ, ভালোবাসা থেকে বঞ্চিত হয় তখন সে গহীন অন্ধকারে পতিত হয়। তার  পৃথিবীটা কঠিন হয়ে ওঠে। জীবনের বাঁকে বাঁকে দু:খ,কষ্ট হানা দেয়। সেই মায়ের অভাবকে উপজীব্য করে ”মা” শিরোনামের এই গানটি তৈরি করা হয়েছে।আর গানটিতে পারফেক্ট ভয়েস দিয়ে রূপকথা তার প্রথম মৌলিক গানেই বাজিমাত করে ফেলেছে। মিউজিক ইন্ডাষ্ট্রিতে এখন তাকে নিয়ে আলোচনার ঝড় বইছে। সংগীত বোদ্ধারা রূপকথার মাঝে এক সম্ভাবনাময় কন্ঠ শিল্পীর ছায়া দেখতে পাচ্ছেন। 
রূপকথা এখন তুতীয় শ্রেণীর ছাত্রী। তার নানী সংগীত শিল্পী মহুয়া লিপির কাছেই গানের তালিম নিচ্ছে। ”মা” শিরোনামের গানটি রিলিজ হওয়ার পর দোয়া,আশীর্বাদ,শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছে সে। বাংলাদেশে সম্ভাবত সেই-ই সব থেকে কণিষ্ঠ সংগীত শিল্পী। আমরা রূপকথার সংগীত জীবনের সাফল্য কামনা করি এবং  মিউজিক কোম্পানীগুলোর কাছে অনুরোধ জানাই রূপকথাকে বেশি বেশি সুযোগ দানের জন্য। কারণ, প্রতিভার পরিচর্জা ও মূল্যায়ণ না করলে প্রতিভার সুষ্টি হয় না।

এমএসএম / এমএসএম

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়

বিতর্কের মধ্যে প্রেমের মুহূর্ত সামনে আনলেন কৃতি