ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন চবির অধ্যাপক


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৪-২০২৫ দুপুর ১২:৪০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. এস এম নসরুল কাদির প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
 
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

ড.এস এম নসরুল কাদির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  ফিন্যান্স বিভাগে শিক্ষকতা করেছেন এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসাবে দায়িত্ব পালন করেছেন। ফিন্যান্স বিষয়ে গবেষণা ক্ষেত্রে তার বিশেষ অবদান রয়েছে।তিনি  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে অর্থনীতি ও ফিন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

 এ বিষয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কাঠামোকে আধুনিক ও গুণগতমানসম্পন্ন করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য,  প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন  মেয়াদ শেষে হওয়ার পূর্বেই অবসর নিয়েছেন।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?