ধান-চাল ক্রয়ে মধ্যস্বত্তভোগী সিন্ডিকেট নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হবে: খাদ্য ও ভূমি উপদেষ্টা
খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, খাদ্যগুদামে ধান দিতে এসে কোনো কৃষক হয়রানির শিকার হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এ বছর কৃষকদের কাছ থেকে বাড়তি দামে ধান কেনা হচ্ছে, যা অতীতে কেউ করেনি। ধান-চাল ক্রয়ে মধ্যস্বত্তভোগী সিন্ডিকেট নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হবে।
বৃহস্পতিবার ( ২৪ এপ্রিল ) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার খাদ্য গুদামে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
খাদ্য উপদেষ্টা বলেন, কৃষক যে কষ্ট করে ফসল ফলায়, তার উপযুক্ত মূল্য দিতে না পারলে, কৃষকরা উৎসাহ হারাবে। কোনো ধরনের ভোগান্তি ছাড়া কৃষকরা যাতে ধান বিক্রি করতে পারেন। সে ক্ষেত্রে খাদ্য বিভাগের সর্বোচ্চ নজরদারি থাকবে। আমি ব্যক্তিগতভাবে নিজে ধান সংগ্রহ কার্যক্রম নজরদারি করব।
তিনি আরও বলেন, গত আমন মৌসুমে কোনো রকম ভোগান্তি ছাড়া কৃষকরা ধান গুদামে দিতে পেরেছেন, কোনো সিন্ডিকেট ছিল না। এবারও ধান চাল ক্রয়ে বাজার মনিটরিং করা হবে। অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা।
এই সরকার কতদিন থাকবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে সেটা প্রধান উপদেষ্টা ভালো জানেন। এই বিষয়ে আমাকে কোনো প্রশ্ন করবেন না। আমি খাদ্য ও ভূমি সংক্রান্ত প্রশ্ন ছাড়া কোনো উত্তর দেবো না।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ প্রমুখ।
এরপর দেখার হাওরে ধান কাটা কার্যক্রম পরিদর্শন করেন খাদ্য উপদেষ্টা। এসময় স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি।উল্লেখ্য, এবার সুনামগঞ্জে সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৬৪৫ মেট্টিকটন। ৩৬ টাকা কেজি দরে ১৪৪০ টাকা মন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করবে সরকার।
এমএসএম / এমএসএম
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা