শরীয়তপুরের ডামুড্যায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে
জঙ্গি, সন্ত্রাসবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে শরীয়তপুরের ডামুড্যায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বৃহস্পতিবার (২৪ এপ্রিল ) দুপুরে ডামুড্যা থানায় এ কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শরীয়তপুর জেলার পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (পিপিএম সেবা )।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শরীয়তপুর জেলার পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (পিপিএম সেবা), এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মো. তানভীর হোসেন ( পিপিএম সেবা)। সচেতন নাগরিক সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় অংশগ্রহণকারীরা ডামুড্যা উপজেলায় সংগঠিত বিভিন্ন অপরাধমূলক সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলো সমাধানের জন্য পুলিশ প্রশাসনকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো.নজরুল ইসলাম বলেন, পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদেরও অপরাধ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। পুলিশকে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে সহযোগিতা আহ্বান জানান তিনি। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানায় এ পুলিশ কর্মকর্তা। আজ থেকে ডামুড্যায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক প্রতিরোধের জন্য পুলিশ ডোপ টেস্ট এর উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। এছাড়াও অবৈধভাবে চলাচল করা নসিমন,করিমন,ভটভটি সহ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযোগ পরিচালনা করা হবে।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের