দ্রুত চাকসুর নির্বাচনের দাবিতে চবিতে সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠনের বৈঠক
দ্রুত সময়ের মধ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের উদ্দেশ্য সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৪ এপ্রিল) দুপুরে চাকসু ভবনের নিচতলায় এ বৈঠক হয়।এতে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সামাজিক সংগঠনের অনেকে উপস্থিত ছিলেন।উপস্থিত সবাই দ্রুত সময়ের মধ্য চাকসু নির্বাচনের দাবি তুলেন।ছাত্রনেতারা একে নিজেদের অধিকার বলে দাবি করেন।
এ বিষয়ে ছাত্রনেতা তাহসান হাবিব বলেন,"আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি চাকসু নিয়ে কিছুটা আলাপ উঠলেও কর্তৃপক্ষের এ নিয়ে তেমন গুরুত্ব নেই।তবে,আমরা আমাদের অধিকার বুঝে নিতে চাই।চাকসু আমাদের অধিকার।শীঘ্রই সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠন এবং ছাত্রনেতাদের নিয়ে আনুষ্ঠানিক মুভমেন্টের ঘোষণা আসছে। আপনার অধিকার আদায়ে আপনিও এ যাত্রার অংশ হোন।
গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান বলেন,"চাকসুর দাবি আদায়ের প্রশ্নে ক্যাম্পাসের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের ভাই-ব্রাদার্স ঐক্যমতে আসতে যাচ্ছি। চাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ের ২৮ হাজার শিক্ষার্থীর অধিকার। চাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের গড়িমসি করার সুযোগ নাই।"
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য