‘এই হামলা কাপুরুষতা’, লিখেই পোস্ট ডিলিট পাকিস্তানি অভিনেত্রীর
কাশ্মিরের প্যাহেলগাঁওয়ে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ হারায় বহু পর্যটক। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। আর এতে রীতিমতো ক্ষুব্ধ সারা ভারতবর্ষ।
এ ঘটনায় সাধারণদের পাশাপাশি তারকারাও নিন্দা প্রকাশ করছেন। তবে শুধু বলিউড, টালিউড তারকারাই নন, পাকিস্তানি শোবিজ অঙ্গনও এ ঘটনায় মর্মাহত। ইতোমধ্যে অনেক পাক তারকারাই এ ঘটনার নিন্দায় মুখ খুলেছেন। অভিনেত্রী মাহিরা খানও সামাজিক মাধ্যমে এ বিষয়ে নিন্দা প্রকাশ করেন। কিন্তু তার কয়েক ঘণ্টা পরই সেটা মুছেও দেন!
বৃহস্পতিবার আনুমানিক রাত নয়টার দিকে একটি স্টোরি প্রকাশ করেন মাহিরা খান। তাতে তিনি লেখেন, ‘বিশ্বের যে কোনো জায়গা থেকে যেকোনো হিংসাত্মক ঘটনা কাপুরুষতার পরিচয়। প্যাহেলগাঁওয়ে নিহত সকলের প্রতি আমি শোকাহত।’
কিন্তু এই পোস্ট করেও তা ২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই অর্থাৎ শুক্রবার সকালে মুছে দেন মাহিরা। কিন্তু কেন এই পোস্ট মুছে দিলেন, তা এখনও স্পষ্ট নয়।
ইতোমধ্যে পাকিস্তান থেকে অভিনেতা ফাওয়াদ খান, হানিয়া আমির, মাওরা হোসেনও এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন।
Aminur / Aminur
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?