স্থিতিশীল দেশ নির্মাণে দ্রুত জাতীয় নির্বাচন দাবিতে কর্মজীবী দলের সমাবেশ
২৬ এপ্রিল ২০২৫, শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে “স্থিতিশীল দেশ নির্মাণে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে” এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ মাইনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোঃ রহমতউল্লাহ, বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব এস এম মোশাররফ হোসেন মিলন, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন সরদার, মাহবুবুল আলম বাদল, মোঃ আনিসুজ্জামান মানিক, মোঃ আইয়ুব খান, মিজানুর রহমান বাদশা ও জলিল মাহমুদ প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট ও প্রশাসনিক দুর্ব্যবস্থার সমাধানে অবিলম্বে একটি নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন জরুরি। তাঁরা বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং তারা দেশের স্বার্থে আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি
ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ
বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা
মাতৃবাংলা আইনজীবী সমবায় সমিতির নতুন কমিটি গঠন
তেজগাঁও রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান
২০ দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা
সড়ক দুর্ঘটনায় বিএসটিআই কর্মকর্তা শেখ মিশার মৃত্যু
রাজনৈতিক প্রতিহিংসায় চাকরি হারানোর অভিযোগ মিরপুর গার্লসের শিক্ষিকার
লুঙ্গির কোচের টাকাই কাল হলো ইসমাইলের, গ্রেপ্তার ৩