জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার
জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়াসহ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা: মো: রিজওয়ানুর রহমান। দৈনিক সকালের সময় পত্রিকায় দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, প্রকৃত অর্থে স্বাস্থ্য সেবার উন্নয়নে ডাক্তার, নার্স কিংবা টেকনিশিয়ানদের পাশাপাশি সকলকেই যার যার অবস্থান থেকে সহযোগিতার মনোভাব পোষণ করতে হবে, স্বাস্থ্য সেবার উন্নয়নে ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে। স্বাস্থ্য সেবার মান উন্নয়নে মিডিয়ার যথেষ্ট ভূমিকা রয়েছে উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, গণমাধ্যমের কল্যাণে আমরা জানতে পারি সেবা প্রদানের ক্ষেত্রে কোথায়, কোন সমস্যাগুলি হচ্ছে। পত্রপত্রিকা, বেতার, টেলিভিশনসহ বিভিন্ন সংবাদ মাধ্যম স্বাস্থ্যসেবার সঠিক চিত্র তুলে ধরায় সাধারণ মানুষ স্বাস্থ্য সবার উন্নয়নে সরকারের নেয়া পদক্ষেপগুলি সম্পর্কে নিয়মিত জানতে পারছে। পাশাপাশি গণমাধ্যমের কল্যাণে অনিয়ম কিংবা যেকোনো ধরনের দুর্নীতি প্রমাণিত হলে স্বাস্থ্য অধিদপ্তর উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান তিনি।
কমিউনিটি হেলথ সম্পর্কে ডা: রিজওয়ানুর রহমান বলেন, কমিউনিটি পার্টিসিপেশন, কমিউনিটির লোকজনসহ যারা লিডার রয়েছেন তারা যদি স্বাস্থ্যসেবায় প্রত্যক্ষভাবে সঠিক ভূমিকা পালন করেন তাহলে সহজেই জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানো সম্ভব। কিন্তু কোন কারনে স্বাস্থ্য সেবার উন্নয়নে সরকারের নেয়া চলমান প্রক্রিয়া বাধাগ্রস্থ হলে তা প্রশ্নবিদ্ধ হতে পারে, তাই সকলকে সচেতন থেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করার বিষয়ে গুরুত্তারোপ করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।
স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংস্কার কমিশনের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে গঠনমূলক পদক্ষেপ বাস্তবায়নে কাজ করেছে স্বাস্থ্য সংস্কার কমিশন। সংস্কার কমিশন যেটা রিকমেন্ড করবে সরকার হয়তো সেভাবেই পদক্ষেপ নিবে। স্বাস্থ্যখাতে অন্যায়, অনিয়ম ও দুর্নীতি দূরীকরণ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, যত ধরনের অন্যায়, অনিয়ম আছে তা দূর করে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে যাবে এমনই প্রত্যাশা সকলের। তিনি বলেন, ইউনিভার্সেল হেলথ কভারে যেটা বলা হয়েছে সেটা হল সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
মাতৃমৃত্যু, শিশু মৃত্যু, ইপিআই, ইমুনাইজেশন, নিউট্রেশন, প্রাইমারি হেলথ কেয়ারসহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমাদের ইমপ্রুভ করার লক্ষ্যে যথেষ্ট গুরুত্ব দিয়ে কার্যক্রম চলমান রয়েছে। স্বাস্থ্যের যে রিফর্ম এটা নিয়েও গবেষণা হচ্ছে, রিসার্চ হচ্ছে বলে জানালেন ডা: রিজওয়ানুর রহমান। আর এসব চেষ্টার ফলাফল সময়ের সাথে সাথে পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা: রিজওয়ানুর রহমান।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন