সংঘবদ্ধ ধর্ষনের শিকার জুলাই শহিদ-কন্যার আত্মহত্যা
সংঘবদ্ধ ধর্ষনের শিকার পটুয়াখালীর দুমকি উপজেলার জুলাই শহীদ জসীম উদ্দিনের ১৭ বছর বয়সী কন্যা লামিয়া আক্তার আত্মহত্যা করেছেন।
শনিবার রাত নয়টায় শেখেরটেক ৬ নম্বর রোডের বি/৭০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। হাসপাতালের মৃত ব্যক্তির সুরতহাল রেজিস্ট্রার বইয়ের তথ্য অনুযায়ী ওই শহিদের স্ত্রী বর্তমানে রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেকের শ্যামলী হাউজিং এলাকায় বসবাস করেন। সেখানেই আত্মহত্যার ঘটনা ঘটেছে।
ঘটনা শোনার পর হাসপাতালে ছুটে যাওয়া গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম এ প্রতিবেদককে ধর্ষণের শিকার শহীদ-কন্যার আত্মহত্যা করার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ধর্ষকদের এমন শাস্তি নিশ্চিত করতে হবে যাতে সারাদেশে তা একটি দৃষ্টান্ত হয়ে থাকে। এ সময় তিনি শহীদ কন্যা লামিয়া ও শিশু আছিয়ার ধর্ষনকারীসহ সকল ধর্ষণের ঘটনার দ্রুত বিচারের দাবি করেন।
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মোহাম্মদ ইজাজুল হক দৈনিক সকালের সময় কে জানিয়েছেন, শহীদ জসীমউদ্দীনের পিতা আব্দুস সোবাহান তাঁর নাতনী আত্মহত্যা করার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুমকি থানার ওসি মো. জাকির হোসেন বলেন, শহীদ-কন্যা ধর্ষনের এজারহানামীয় সকল আসামী জেল হাজতে রয়েছে।
এর আগে গত ১৯ মার্চ শহীদ-কন্যা সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে ২ জনকে আসামি করে দুমকি থানায় মামলা দায়ের করা হয়। ওই দিনই এ ঘটনায় অভিযুক্ত সাকিব মুন্সিকে গ্রেফতার করে পুলিশ। পরে ২১ মার্চ ভোরে পিরোজপুরের নাজিরপুর থেকে অপর আসামী সিফাত মুন্সিকেও গ্রেপ্তার করে পটুয়াখালীর ডিবি পুলিশ।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied