ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

৫ম সমাবর্তন ঘিরে প্রশাসনের সাথে চবি ছাত্রশিবিরের মতবিনিময় সভা


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৪-২০২৫ দুপুর ১:২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তন আয়োজনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার মতবিনিময় এবং সুশৃঙ্খলভাবে সমাবর্তন সম্পন্নের লক্ষ্যে ছাত্রশিবিরের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তাবনা পেশ করা হয়।

রবিবার (২৭ এপ্রিল) বিকালে এ  উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সমাবর্তনকে  সফল, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ করার লক্ষ্য চবি ছাত্র শিবির দাবি উপস্থাপন করে।উপস্থাপনকৃত দাবিসমূহ হলো:
১.পর্যাপ্ত হেল্প ডেস্ক ও তথ্য কেন্দ্র স্থাপন করে তথ্য সেবা সহজলভ্য করা। 
২.শহরের উপযুক্ত স্থানে সমাবর্তনের  উপহার গ্রহণের বুথ রাখা। 
৩.ক্যাম্পাসের অভ্যন্তরে দিক নির্দেশনা চিহ্ন এবং ম্যাপ সহ সহজ যাতায়াত ব্যবস্থা করা। 
৪.সংবর্তন সহ পুরো ক্যাম্পাস লাল জুলাই থিমে সজ্জিত করা এবং সকল পয়েন্টে পর্যবেক্ষণ ক্যামেরা স্থাপন ও যথাযথ মনিটরিং করা। 
৫.গ্র্যাজুয়েটদের বিশ্রামের সুবিধার্থে সকল ক্লাসরুম অডিটোরিয়াম খোলা রাখা। 
৬.ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা এবং পর্যাপ্ত অ্যাম্বুলেন্স সেবার ব্যবস্থা রাখা। 
৭.সকল পয়েন্টে বিশুদ্ধ পানি এবং গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত অস্থায়ী স্যানিটেশন ব্যবস্থা রাখা। 
৮.ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ পয়েন্টে এলইডি স্ক্রিনে অনুষ্ঠান সম্প্রচার করা।
৯.বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ রাস্তাসমূহ  সংস্কার করা।
১০.ফিমেল গ্রাজুয়েটদের জন্য নামাজের জায়গার ব্যবস্থা রাখা।
১১. ঢাকা থেকে স্পেশাল ট্রেন রাখা পাশাপাশি শাটল ট্রেনের বিশেষ শিডিউল নিশ্চিত করা। 
১২.নিউ মার্কেট থেকে ক্যাম্পাস পর্যন্ত যানজটমুক্ত যাতায়াতের ব্যবস্থা করা।
১৩.বটতলী স্টেশন ক্যাম্পাসসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সমাবর্তনের ওয়েল কামিং ব্যানার রাখা।
১৪.পলিথিন ও প্লাস্টিকের ব্যবহারে যথাসম্ভব এড়িয়ে   চলা। 
১৫.জুলাই অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের দুইজন শহীদ মোহাম্মদ ফরহাদ হোসেন এবং  শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ডকুমেন্টারি  প্রদর্শন।
১৫.ফ্যাসিবাদী  শাসনামলের শহীদ হওয়া বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীদের সম্মান সূচক সমাবর্তন দেওয়া। 
 এ মতবিনিময় সভায়  বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইয়াহইয়া আখতার, মাননীয় উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর ড. শামীম উদ্দিন খান, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসনিক) প্রফেসর ড. কামাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সাইফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. এনায়েত উল্যাহ পাটোয়ারী, প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।এছাড়াও ছাত্রশিবির  বিশ্ববিদ্যালয় সভাপতি মুহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোহাম্মদ আলী সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?