ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

বারহাট্টায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৪-২০২৫ দুপুর ৩:৫১

'দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল. এইড আছে পাশে, কোন চিন্তা নাই' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে (২৮ এপ্রিল) সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।র‍্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খবিরুল আহসানের সভাপতিত্বে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ খবিরুল আহসান  বলেন, এ দিবস আমাদের মনে করিয়ে দেয় সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের প্রতি আমাদের আইনগত দায়িত্ব ও নৈতিক অঙ্গীকারের কথা। সংবিধানে উল্লেখ আছে, আইনের চোখে সবাই সমান। এই মহান নীতিকে বাস্তবায়নে জাতীয় আইনগত সহায়তা দিবস আমাদেরকে দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করতে অনুপ্রাণিত করে। সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পথেই আমাদের অগ্রসর হতে হবে।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বারহাট্টা উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ মানিক আজাদ, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান, বারহাট্টা উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ কামরুল হাসান এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করে যাচ্ছে। এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান