ঘোড়াঘাটে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা আটক-২
দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্ঠায় ঘটনায় দুই ডাকাতকে আটক করেছে থানাপুলিশ।তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার ভোর পাঁচার দিকে উপজেলার ডুগডুগি বাজারের ধলিহার খাঁ পুকুর মাজার সংলগ্ন নির্মানাধীন ব্রীজের পূর্ব পাশ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,জয়পুরহাট কালাই উপজেলার বিয়ালা এলাকার আবুল হোসেনের ছেলে ইমদাদুল হক(৪৯), একই উপজেলার চাকলামা নিমেরপাড় এলাকার সৈয়দ আলী বাচ্চুর ছেলে আজিজার রহমান (৩৮)।
এছাড়াও পলাতক আসামিরা হলেন,জয়পুরহাট জেলার কালাই উপজেলার জগডুম্বর এলাকার শফিকুল ইসলামের ছেলে হেলাল উদ্দীন(২৮), একই জেলার ক্ষেতলাল উপজেলার বড়তারা কুঠিপাড়া এলাকার খয়ের আকন্দের ছেলে আব্দুর সাত্তার (৪৪) এবং বগুড়া জেলার শেরপুর উপজেলার শফিকুল ইসলাম(৫২)। এদের মধ্যে ইমদাদুল হকের বিরুদ্ধে বিভিন্ন থাকায় ১২টি ডাকাতির মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক।
পুলিশ জানায়, রাতে হিলি-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কে পুলিশের একটি গাড়ি টহল দিচ্ছিল।একই সময় ডাকাতের একটি দল ডুগডুগি ধলিহার খাঁ পুকুর মাজার সংলগ্ন নির্মানাধীন ব্রীজের পূর্ব পাশ এলাকায় ডাকাতির পুত্তুতি নিচ্ছিলেন।পুলিশের গাড়িটি ওই এলাকায় আসলে ডাকাতদল তাদের গতিরোধ করে ডাকাতির চেষ্ঠা চালায়। এসময় পুলিশ দেখে তারা পালানোর চেষ্টা করে।পরে তাদের মধ্যে তিনজন পালিয়ে গেলেও ২ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহার করা বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়।
জানতে চাইলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জানান,সাধারণ পাবলিকের গাড়ি মনে করে পুলিশের একটি গাড়িকে গতিরোধ করে ডাকাতি’র চেষ্ঠা করে একদল ডাকাত দল। তাদের মধ্যে কয়েকজন পালিয়ে গেলেও দুই ডাকাতকে আটক করা হয়েছে। তাদের ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু দেশিয় অস্ত্র জব্দ করা হয়েছে। আটককৃতদের আজ সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ