জলাবদ্ধতা নিরসনে নোয়াখালী খালসহ শাখা খাল খনন দাবিতে উপজেলা নির্বাহী বরাবর স্মারকলিপি প্রদান
নোয়াখালী খাল ও জেলার বিভিন্ন শাখা খাল খননের দাবিতে জেলার নয়টি উপজেলায় কর্মরত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিকট একযোগে স্মারকলিপি প্রদান করেছে নোয়াখালী উন্নয়ন ফোরাম সহ সকল দলের নেতৃবৃন্দ।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১ ঘটিকার সময় প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই স্মারকলিপি জমা দেওয়া হয়।
জেলা ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে কবিরহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা পূদম পুষ্প চাকমা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানার হাতে এ স্মারকলিপি তুলে দেন নোয়াখালী উন্নয়ন ফোরামের সদস্য সহ বিএনপি-জামায়াতের নেতাকর্মী, ছাত্র প্রতিনিধি এবং অন্যান্য দলের নেতাকর্মীরা।
কবিরহাটে স্মারকলিপি জমা দেওয়ারসময় উপস্থিত ছিলেন, কবিরহাট পৌরসভা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সাংবাদিক রেজাউল করিম, মোঃ আবদুল্যাহ চৌধুরী, মোঃ সেলিম, কাজী মহিন উদ্দিন রবিন, মোঃ শহিদ, ছাত্র প্রতিনিধি ইমরান হোসেন, অঞ্জন, সাইফুল ইসলাম নিশাদ প্রমুখ।
এমএসএম / এমএসএম
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ