নরসিংদী পলিটেকনিকে শিক্ষার্থীদের শাটডাউন, ছয় দফা দাবিতে তালা বদ্ধ প্রশাসনিক ভবন
ছয় দফা দাবিতে নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ‘শাটডাউন’ কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর থেকে অধ্যক্ষের কক্ষসহ প্রশাসনিক বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে এবং প্রধান ফটক বন্ধ করে কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা।
‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই ক্যাম্পাসে আলোচনা সভা, স্লোগান ও বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে প্রতিষ্ঠানটির শ্রেণিকক্ষ, অফিস কক্ষ ও অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে শিক্ষার্থীরা শাটডাউন কার্যক্রমে অংশ নেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।
তাদের ছয় দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ কোটা বাতিল, পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুতি, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সংশ্লিষ্ট নিয়োগবিধির অবিলম্বে সংশোধন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied