নোয়াখালীতে এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান
বিভিন্ন অনিয়ম-দূর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে নোয়াখালীর কবিরহাট উপজেলা এলজিইডি কার্যালয়ে অভিযান চালিয়েছে দূর্নীতি দমন কমিশন (দূদক)
মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে দুদক নোয়াখালী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে দুদকের পাঁচ সদস্য বিশিষ্ট একটি দল এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে কবিরহাট উপজেলা এলজিইডি কার্যালয়ের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে তার কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে দূদক। এই সময় তারা বিভিন্ন কর্মকান্ডের নথিপত্রে নানা অসঙ্গতি পান এবং সেগুলো সংগ্রহ করেন।
দুদক নোয়াখালী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমান বলেন, এলজিইডির বিভিন্ন প্রকল্পে বিধিবহির্ভূত বিল উত্তোলন ও গ্রাম অঞ্চলের বিভিন্ন ব্রিজ-কালভার্ট অল্প দিনে ভেঙ্গে পড়ার প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় থেকে এখানে অভিযান পরিচালনা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা সকাল থেকে কবিরহাট উপজেলা প্রকৌশলী অফিসে বিভিন্ন কাগজপত্র পর্যালোচনা করে দেখলাম, এরপর কাগজপত্র অনুযায়ী আমরা সরেজমিনে কিছু রাস্তা পরিদর্শন করেছি
এমএসএম / এমএসএম
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ