ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে বিশৃঙ্খলার দায়ে একজনকে শাস্তি


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ২৯-৪-২০২৫ বিকাল ৫:৫৪

মানিকগঞ্জের সিংগাইরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা করার দায়ে এক পরীক্ষার্থীর অভিবাবককে শাস্তি দেয়া হয়েছে। উপজেলার চান্দহর ইউনিয়নের আনোয়ার শিকদার নামে এক অভিবাবককে ৩ দিনের জেল অনাদায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার(২৯ এপ্রিল) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেড এসএম আব্দুল্লাহ বিন শফিক এ আদেশ দেন।

জানা যায়, পরীক্ষা শুরুর মুহূর্তে মোটরসাইকেল নিয়ে সাহরাইল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বাঁধা দেন। বাধা উপেক্ষা করে ভিতরে যেতে চাইলে মোটরসাইকেলের চাবি নিয়ে যায়। এনিয়ে বিশৃঙ্খলা করলে মোঃ আনোয়ার শিকদারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ দিনের জেলের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ বিন শফিক বলেন, পরীক্ষা কেন্দ্রে পুলিশের কাজে বাধা দেওয়ায় তাকে তিন দিনের জেল ও অনাদায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তিনি ৩০ হাজার টাকা জরিমানা পরিশোধ করে ছাড়া পান। পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান