ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীমঙ্গলে ঝোপ কাটতে গিয়ে ধরা পড়ল ১২ ফুটের অজগর


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ২৪-১১-২০২৫ দুপুর ৪:৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সদর ইউনিয়নের ইছবপুর এলাকায় ঝোপঝাড় পরিষ্কার করার সময় শ্রমিকদের চোখে পড়ে দেয়ালের ওপর বিশাল আকৃতির একটি অজগর সাপ। সোমবার দুপুরে হঠাৎ এমন দৃশ্য দেখে শ্রমিকরা আতঙ্কে কাজ ফেলে স্থানীয়দের সহযোগিতা চান।

ঘটনার খবর দ্রুত জানতে পেরে অধ্যক্ষ অশীত কুমার পাল ও অনিক দেব বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এবং রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অজগর হিসেবে শনাক্ত করে নিরাপদে উদ্ধার করেন।

উদ্ধারকারী স্বপন দেব সজল জানান, সাপটি একেবারে সুস্থ ছিল। আমরা খুব সতর্কভাবে এটিকে উদ্ধার করি এবং পরে বন বিভাগের কাছে হস্তান্তর করি। বন্যপ্রাণী সচরাচর মানুষের ক্ষতি করে না ভয় না পেয়ে দ্রুত আমাদের খবর দিলেই নিরাপত্তা নিশ্চিত হয়।

পরিবেশকর্মী রাজদ্বীপ দেব দীপ বলেন, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন ১৮–২০ কেজির কাছাকাছি। এ ধরনের সাপ এ এলাকায় সচরাচর দেখা যায় না। তাই উদ্ধার কাজটি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে করতে হয়েছে।

স্থানীয় বাসিন্দা অলক পাল বলেন, এত বড় অজগর চোখে দেখিনি কখনো। শ্রমিকরা ভয় পেলে ফাউন্ডেশনের দল এসে যে দ্রুত উদ্ধার করল এতে আমরা সবাই স্বস্তি পেয়েছি।
পরে উদ্ধার করা অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক

কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ

সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি

ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট

রাস্তা নির্মাণে ব্যবহার হচ্ছে মাটি মিশ্রিত বালু ও পুরোনো ইটের খোয়া

জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান

৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ

নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ

ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা