সাভারে সন্ত্রাসী সোহানকে গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
ঢাকার সাভারে সন্ত্রাসী হামলায় আহত ব্যাবসায়ী মোঃ আমিনুল ইসলাম (৪২) এর ওপর হামলাকারীদের বিচার ও গ্রেপ্তারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
সোমবার বেলা ১১টায় উপজেলার জয়নাবাড়ি কান্দারচর এলাকায় প্রতিবাদ সভা-পরবর্তী বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় বাসিন্দারা।
বিক্ষোভ মিছিল শেষে আন্দোলনকারীরা ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল বাসস্ট্যান্ড অবরোধ করে কিছুক্ষণ যান চলাচল বন্ধ করে রাখেন। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এসময় আন্দোলনকারীরা বলেন, গত ১৮ জানুয়ারি সকালে জয়নাবাড়ি এলাকায় আমিনুল ইসলাম তার পৈত্রিক সম্পত্তিতে মাটি ভারাট করতে যায়। সেসময় সন্ত্রাসী মোঃ সোহান (৩২) ও তার সহযোগীরা মাটি ভরাট কাজে বাধা দিয়ে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে দেশীয় অস্ত্র (রামদা) দিয়ে আমিনুল ইসলামকে কুপিয়ে জখম করে।
এঘটনায় জড়িত সন্ত্রাসী সোহান ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এবিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান রয়েছে, জড়িত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Aminur / Aminur
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর