ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মরহুম সলিমুল্লাহ মাস্টার স্মৃতি স্বরণে মিনিবার ফুটবল ফাইনাল টুর্নামেন্ট–২০২৬ অনুষ্ঠিত


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১৯-১-২০২৬ দুপুর ২:২৮

দাউদকান্দিতে মরহুম সলিমুল্লাহ মাস্টারের স্মৃতি স্বরণে আয়োজিত মিনিবার ফুটবল ফাইনাল টুর্নামেন্ট–২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে দাউদকান্দি উপজেলার শহীদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, শিক্ষানুরাগী ও সমাজসেবক আরিফ খন্দকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সালাউদ্দিন ভূঁইয়া।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দিন, দাউদকান্দি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকার, যুগ্ম আহ্বায়ক সেলিম হাজারী, দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান ফকির প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন ভূঁইয়া বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। মরহুম সলিমুল্লাহ মাস্টার ছিলেন শিক্ষার আলো ছড়ানো একজন নিবেদিতপ্রাণ মানুষ। তার স্মৃতিকে স্মরণ করে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়।”
সভাপতির বক্তব্যে আরিফ খন্দকার বলেন, “মরহুম সলিমুল্লাহ মাস্টারের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই আমাদের এই উদ্যোগ।”
ফাইনাল খেলায় দুই শক্তিশালী দলের মধ্যে উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। 

Aminur / Aminur

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ