ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ছয়তলা ছাত্রাবাস পাচ্ছে এডওয়ার্ড কলেজ


পাবনা প্রতিনিধি photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১-২০২৬ দুপুর ২:১

ছাত্রদের আবাসন সংকট কাটাতে সরকারি এডওয়ার্ড কলেজে ছয়তলা বিশিষ্ট ছাত্রাবাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এবি ট্রাস্টের উদ্যোগ ও কাতার চ্যারিটির অর্থায়নে রোববার (১৮ জানুয়ারি) পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এবি ট্রাস্টের প্রায় ৬ কোটি টাকার অনুদানে ছাত্রাবাসটি নির্মিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে। 
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন কলেজের সাবেক শিক্ষক প্রফেসর শিবজিত নাগ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর কলিমুদ্দিন, কলেজের সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা ও এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কাব্য। এসময় কলেজের সাবেক ছাত্র হিসেবে উপস্থিত ছিলেন এবি ট্রাস্টের চেয়ারম্যান ও কেন্দ্রীয় শ্রমিকদলের প্রধান সমন্বয়ক এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস। কলেজ কর্তৃপক্ষ জানায়, শতবর্ষী এ কলেজে শিক্ষার্থীদের আবাসন সংকট দীর্ঘদিনের। পূর্বে বিভিন্ন মাধ্যমে এ সংকট ঘুচানোর চেষ্টা করলেও সেটি সম্ভব হয়নি। তবে এ সংকটের সমাধান করে দেওয়ার জন্য এবি ট্রাষ্ট ও কাতার চ্যারেটির সকলকে কলেজের শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ।

Aminur / Aminur

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত