ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরে কন্যাশিশুকে হত্যার অভিযোগ: বাবা আটক


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ১৯-১-২০২৬ দুপুর ২:২

শেরপুরের নকলা উপজেলায় মরিয়ম আক্তার (৬) নামে এক কন্যাশিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। একই ঘটনায় চার বছর বয়সী আরেক মেয়ে মিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে মিম জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশু দুটির বাবা অটোরিকশাচালক বাবু মিয়াকে (৩৬) আটক করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তী পূর্বপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নকলা উপজেলার চরবসন্তী এলাকার রবি মিয়ার ছেলে বাবু মিয়া ও তাঁর স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে সেই বিরোধের জেরে তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে যান। রোববার ভোরে বাবু মিয়া হঠাৎ চরবসনতী এলাকার বাড়িতে বড় মেয়ে মরিয়মকে গলা টিপে হত্যা করেন। এ সময় তিনি ছোট মেয়ে মিমকেও গলা টিপে হত্যার চেষ্টা করেন।
পরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাবু মিয়াকে বাধা দেন। পরে গুরুতর আহত অবস্থায় শিশু মিমকে উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে পুলিশের সহায়তায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের সদস্য মো. দুলাল বলেন, পারিবারিক সমস্যার কারণেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 
নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি সামনে এসেছে। অভিযুক্ত বাবা বাবু মিয়াকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত শেষে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Aminur / Aminur

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত