ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

রোগী বাড়ছে মেহেরপুর হাসপাতালে, কিন্তু অধিকাংশ ওষুধ নেই


তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর photo তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর
প্রকাশিত: ২৪-১১-২০২৫ দুপুর ৪:৬

আবহাওয়ার পরিবর্তনে মেহেরপুর জেনারেল হাসপাতালে রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে গেছে। কিন্তু এই বাড়তি চাপ সামলাতে গিয়ে চরম ওষুধ সংকটে পড়েছে হাসপাতাল। ফলে চিকিৎসা নিতে এসে নানাভাবে ভুগছেন রোগীরা। প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম না পেয়ে অনেককে বাধ্য হয়ে বাইরে থেকে বেশি দামে কিনতে হচ্ছে, যা দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের জন্য বড় ভোগান্তি বয়ে আনছে।

গেল এক মাস ধরে হাসপাতালের ফার্মেসিতে নেই এন্টিবায়োটিক, ইনজেকশন, স্যালাইনসহ অধিকাংশ অপরিহার্য ওষুধ। চিকিৎসক ও নার্সরা জানাচ্ছেন, প্রায় প্রতিটি রোগীকেই বাইরের দোকান থেকে ওষুধ কিনতে বলার মতো বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে তাদের।

এদিকে মৌসুমি পরিবর্তনে প্রতিদিন বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। ডায়রিয়া, নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, শ্বাসকষ্টসহ ভর্তি রোগীদের প্রয়োজনীয় অনেক ওষুধই কিনতে হচ্ছে বাইরে থেকে। রোগীর স্বজনদের অভিযোগ—সরকারি হাসপাতালে সিরিঞ্জ, ক্যানোলা, টেপের মতো সাধারণ সরঞ্জামও মিলছে না।

চিকিৎসা নিতে আসা বিভিন্ন রোগীরা জানান, ব্যবস্থাপত্রের বেশিরভাগ ওষুধই হাসপাতালের ফার্মেসিতে নেই। এমনকি যেসব রোগের চিকিৎসা সরকারি খরচে হতো, সেসব ওষুধও পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ফার্মেসি কর্তৃপক্ষ।

জলাতঙ্ক নিরোধক টিকাও দীর্ঘদিন ধরে নেই হাসপাতালের স্টকে। ফলে কুকুরসহ বিভিন্ন প্রাণীর আক্রমণের শিকার রোগীদের বাইরে থেকে ৫৩০ টাকায় টিকা কিনে হাসপাতালে এসে নিতে হচ্ছে। অথচ গত দুই মাসেই জেলার প্রায় ৫ হাজার ৩০ জন রোগী জলাতঙ্ক টিকা নিয়েছেন—যা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে নিম্ন আয়ের মানুষদের।

ওষুধ সংকটের কারণে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। এতে রোগী ও স্বজনদের সাথে ভুল বোঝাবুঝি ও মনোমালিন্য বাড়ছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্মরতরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জলাতঙ্ক টিকার সংকট দূর হতে ১০ থেকে ১৫ দিন সময় লাগবে। তবে অন্যান্য ওষুধের সংকট কাটতে আরও এক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জাহিদুল ইসলাম।

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে প্রতিদিন গড়ে ভর্তি রোগীর সংখ্যা ৪০০–এর বেশি। বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন প্রায় এক হাজার রোগী। বাড়তি রোগীর চাপ এবং ওষুধ সংকট মিলিয়ে চরম দুরবস্থার মধ্য দিয়ে চলছে জেলার একমাত্র সরকারি এই হাসপাতালের কার্যক্রম।

এমএসএম / এমএসএম

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার