ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করলেন-জেলা প্রশাসক


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৯-১-২০২৬ বিকাল ৫:৪২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাগুরার শালিখা উপজেলায় ৫৫ টি ভোট কেন্দ্রের মধ্য একাধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন মাগুরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। 

গতকাল দিন ব্যাপি এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল ভোটকেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, অবকাঠামোগত সক্ষমতা, নিরাপত্তা ব্যবস্থা ও সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন করা। নির্বাচনকালীন যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা অনিয়ম প্রতিরোধে প্রশাসনের আগাম প্রস্তুতির অংশ হিসেবেই এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়৷ 

এসময় উপস্থিত ছিলেন, এডিসি আব্দুল কাদের, সহকারি পুলিশ সুপার ক্রাইম মোঃ মিরাজুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহমেদ, শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন, সেনাবাহিনীর মেজর সাফিন আল সাইদ পলক, উপজেলা নির্বাচন অফিসার বাদল চন্দ্র অধিকারী, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ আবু সাইদ সহ জেলা ও উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ  ৷ 

ভোট কেন্দ্র পরিদর্শনকালে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ সংশ্লিষ্ট কর্মকর্তা ও দপ্তরসমূহকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। এর মধ্যে রয়েছে-ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত সংস্কার ও মেরামত, কেন্দ্র এলাকায় নিরাপত্তা জোরদারকরণ ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন, সিসি ক্যামেরা স্থাপন ও কার্যকর নজরদারি ব্যবস্থা, পর্যাপ্ত আলো, বিদ্যুৎ সংযোগ ও যোগাযোগ সুবিধা নিশ্চিত করা, ভোটার প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা ও সুশৃঙ্খল পথ নির্ধারণ, জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিকল্প পরিকল্পনা গ্রহণ। 

জেলা প্রশাসক মহোদয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন,“ভোটারদের নিরাপত্তা ও অবাধ ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অনিয়ম, ভয়ভীতি বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না ৷

এমএসএম / এমএসএম

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাগরে ইলিশ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মোড়েলগঞ্জের জেলে জামাল হাওলাদার

হামাগুড়ি দিয়ে জুড়ীর মনার এইচএসসি পাশ: উচ্চশিক্ষার স্বপ্নে দারিদ্র্যই বড় বাঁধা

মধুখালীতে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

রাতের আঁধারে আলফাডাঙ্গায় রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ

রায়গঞ্জে বেপরোয়া ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত, হেলপার আহত

ফরিদপুরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু, প্রাণ গেল ৩০ বছরের নারীর