চন্দনাইশে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ই জানুয়ারি (জুমাবার) চন্দনাইশ পৌরসভাস্থ ৮নং ওয়ার্ড বিএনপি,যুবদল,ছাত্রদলের যৌথ আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ পৌরসভা ৮নং ওয়ার্ড বিএনপি নেতা সোলেমান সওদাগর। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন
বিএনপি নেতা আলমগীর ইসলাম,আমিনুল ইসলাম,মোরশেদুল আলম,সোলতান আহমেদ,আমির আবদুল জব্বর,আবদুল করিম,আবু তৈয়ব,আকতার উদ্দীন,শওকত কামাল,জিয়াউর রহমান,মোঃ পিয়ারুল ইসলাম,আহমেদ, যুবদল নেতা,আরিফুল ইসলাম,মোঃ ফারুক, আবছার,সোলাইমান গণি,মোঃ বেলাল,ইসলাম,বিএনপি নেতা আবদুল জব্বর, আবদুল করিম,আবু তৈয়ব,আকতার উদ্দীন,শওকত কামাল,জিয়াউর প্রমুখ। এসময় নেতাকর্মীরা বলেন,বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের পুনরুত্থান ও রাষ্ট্র পরিচালনায় বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক ভূমিকা অনস্বীকার্য। নারী শিক্ষা, নারী ক্ষমতায়ন এবং তৃণমূল পর্যায়ে উন্নয়নের যে ধারার সূচনা তিনি করেছিলেন, তা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ এক মহান দেশপ্রেমিক ও জনপ্রিয় নেত্রীকে হারালো, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার