ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

গজারিয়া সেনাবাহিনীর অভিযানে আটক ৪


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৯-১-২০২৬ বিকাল ৫:৪২

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৫২০ পিস ইয়াবা, আনুমানিক দুই কেজি গাঁজা, পাঁচটি দেশি ধারালো অস্ত্র ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

শুক্রবার (৯ জানুয়ারি) ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি এলাকায় এই যৌথ অভিযান চালায় মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প। অভিযানটি পরিচালনা করা হয় সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে।

আটক ব্যক্তিরা হলেন গজারিয়া উপজেলার বাসিন্দা বাদশা মিয়া (৩৮), মো. শহিদ (৩৫), আলমগীর (৪৫) ও আবদুল মান্নান (৩৫)। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা গজারিয়া উপজেলায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে পরিচিত।

অভিযান শেষে আটক ব্যক্তিদের এবং উদ্ধার করা মাদক ও অস্ত্র আইনগত প্রক্রিয়ার জন্য গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সহিংসতা, নাশকতা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মুন্সীগঞ্জ জেলাতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ছাড়া যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান