মনপুরায় আইনের জালে প্রভাবশালী ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার, আ.লীগ নেতা আটক
ভোলা জেলার মনপুরা উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় চলমান কঠোর ‘ডেভিল হান্ট’ অভিযানে এবার পুলিশের জালে ধরা পড়েছেন স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতারা। অভিযানে ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম মোল্লা (৪৫) কে গ্রেপ্তার এবং একই ইউনিয়নের আওয়ামী লীগ সদস্য মোঃ আব্দুল মান্নান খান (৫৫) কে সাধারণ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মনপুরা থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ওই দুই নেতাকে নিজ গ্রাম থেকে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃত মোঃ শহিদুল ইসলাম মোল্লা (৪৫) মৃত নুরুল হক মোল্লার পুত্র। তিনি রহমানপুর ৬ নং ওয়ার্ড, ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
অন্যদিকে আটক মোঃ আব্দুল মান্নান খান (৫৫) মৃত আব্দুর রহমান খানের পুত্র। তিনি একই এলাকার বাসিন্দা এবং ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মনপুরা থানায় দায়ের করা মামলা নং ১ তারিখ–০৬/০৩/২০২৪, জিআর নং–১৬/২৪ এর আলোকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজনৈতিক পরিচয় নয়, বরং অপরাধই ছিল পুলিশের একমাত্র বিবেচ্য বিষয়।
মনপুরা থানা পুলিশ স্পষ্টভাবে জানায়, আইনের ঊর্ধ্বে কেউ নয়। অপরাধে জড়িত থাকলে রাজনৈতিক পরিচয়, পদ-পদবি বা প্রভাব কোনো কিছুই কাউকে রক্ষা করতে পারবে না। অভিযানের আওতায় আরও আটক ও গ্রেপ্তার হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে পুলিশ।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ ভূঁইয়া বলেন,পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযানে ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের যুবলীগ সভাপতি মোঃ শহিদুল ইসলাম মোল্লা কে আটক করা হয়েছে । এছাড়াও একই অভিযানে ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ আব্দুল মান্নান খান কে সাধারণ জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।তবে মোঃ আব্দুল মান্নান খানের নামে এখনো কোন মামলা দায়ের করা হয়নি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ