সিংগাইরে জমি বিক্রির পরও দখল বুঝিয়ে না দেয়ার অভিযোগ
মানিকগঞ্জের সিংগাইরে জমি বিক্রির পরও প্রকৃত ক্রেতাকে দখল বুঝিয়ে না দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। দখল বুঝে নিতে চাইলে উল্টো মামলা ও হামলা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিয়াসমিন আক্তার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জিয়াসমিন সিংগাইর উপজেলার ধল্লা খানপাড়া গ্রামের মোশারফ খানের স্ত্রী।
জানা গেছে, গত ২০২৪ সালের ২৮ মে সিংগাইর সাবরেজিস্ট্রার অফিসের রেজিস্ট্রিকৃত ৩৯৫৭ নম্বর একটি অপ্রত্যাহার যোগ্য আম- মোক্তার নামা দলিলমূলে মালিক হন মোশারফ খান। দাতা একই এলাকার মৃত আ: জব্বার খানের ছেলে হাসান খান। এরপর গত ২০২৫ সালের ৯ অক্টোবর ৮৮৬১ নম্বর সাব কবলা দলিল নিজ স্ত্রী জিয়াসমিন আক্তারের নিকট বিক্রি করে দেন মোশারফ খান। সম্প্রতি সে জায়গায় কাজ করতে গেলে মোশারফ খানের উপর চোটে উঠেন হাসান খান ও তার স্ত্রী ঝুমা আক্তার। ঘরবাড়িসহ জমি কিনে দখলে বাঁধা দেয়ায় টিনের বেড়া ভেংগে ফেলে মোশারফ খান। অতঃপর অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হলে পুলিশ এসে পরিবেশ শান্ত করেন।
মোশারফ খান বলেন, ন্যায্য টাকা দিয়ে জমি কিনে হয়রানি হতে হচ্ছে। আমার কাছে যাবতীয় সকল দলিলাদি আছে।
বিবাদী হাসান খান ও তার স্ত্রী ঝুমা আক্তার বলেন, আমরা শাহিনুর ভাইয়ের মাধ্যমে মোশারফ খানের নিকট হতে সুদে টাকা আনছি। বাড়িঘর বিক্রি করে নয়। ব্ল্যাংক চেক সাদা স্টাম্পসহ ভিটেবাড়ি পাওয়ার করে দিয়ে এ টাকা এনেছি। আমাদের বাড়িঘর ভাংচুর করে অনেক ক্ষতি করেছে।
এদিকে স্থানীয়রা বলছেন মোশারফ খান জমি কিনেছে আমরা সেটা জানি। হাসান খান আদম ব্যবসায়ী এলাকার অনেককেই বিদেশে নেয়ার জন্য টাকা নিয়ে বিদেশ পাঠাচ্ছেনা। আবার অনেককে বিদেশ পাঠিয়ে তাদের বৈধ কাগজপত্র করে দিচ্ছেনা।
সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত