ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে চলন্ত বাসে ভয়াবহ আগুন: নিহত ৪, দগ্ধ অন্তত ৩৫


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ৯-১-২০২৬ বিকাল ৫:৩৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসে আগুন লেগে ৪ জন নিহত হয়েছেন। দগ্ধ ও আহত হয়েছেন আরও অন্তত ৩০-৩৫ জন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুর ১২ টায় ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী 'সেন্টমার্টিন পরিবহন' নামের একটি লোকাল বাস বানিয়াপাড়া এলাকা অতিক্রম করার সময় একটি মোটরসাইকেল বাসের নিচে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে ঘর্ষণের ফলে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। বাসের দরজা ও জানালা দিয়ে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে এবং ভেতরে আটকা পড়ে হতাহতের এই ঘটনা ঘটে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ হাবিবুর রহমান, ডাঃ দিলরুবা ইয়াসমিন এবং সহকারী চিকিৎসক শামীম উদ্দিন জানান, দুর্ঘটনায় ৪ জন যাত্রী দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। এছাড়া দগ্ধ অন্তত ৩০-৩৫ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করা হয়েছে।
হাসপাতালের নার্স ও কর্মীরা আহতদের দ্রুত সেবা প্রদানে নিরলস কাজ করে যাচ্ছেন।

ঘটনার খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মোহাম্মদ এরশাদ হোসেনের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
উদ্ধার কাজের বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সম্মিলিতভাবে উদ্ধার কাজ শুরু করে। মহাসড়কে যানজট নিরসন এবং আহতদের হাসপাতালে পাঠাতে পুলিশ সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দুর্ঘটনাগ্রস্ত যানবাহনটি সরিয়ে নেওয়ার কাজ চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার