নেত্রকোণা-১ খেলাফত মজলিশের এমপি প্রার্থী গোলাম রব্বানী বিশাল মোটর সাইকেল নিয়ে নির্বাচনী শোডাউন
বাংলাদেশ খেলাফত মজলিশের নেত্রকোণা-১ আসনের মনোনীত প্রার্থী,সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানীর রিকশা প্রতীকের পক্ষে এক হাজারের বেশি মোটর সাইকেলের শোডাউন হয়েছে।
সোমবার সকাল থেকে সংসদীয় আসন এলাকা কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই শোডাউন ও পথসভা করে দলটির নেতা-কর্মীরা।
সকালে কলমাকান্দা স্টেডিয়াম মাঠ থেকে নির্বাচনি মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুর্গাপুর উপজেলায় প্রবেশ করে। পরে দুর্গাপুরের বিভিন্ন ইউনিয়নের জনসংযোগ চালানো হয়।
এসময় বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন,এমপি প্রার্থী গোলাম রব্বানী,দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান,সহসভাপতি মুফতি মামুনুর রশিদ,সাধারণ সম্পাদক মুফতি হাবিবুর রহমান,কলমাকান্দা শাখার সভাপতি মাওলানা ওসমান গনি,সাধারণ সম্পাক হাফে আমিনুল ইসলাম।
এ সময় গোলাম রব্বানী বলেন,ধর্ম বর্ণ ভিন্ন মতসহ সবাইকে নিয়ে খেলাফতের মাধ্যমে আমরা দেশ পরিচালনা করতে চাই। আগামী নির্বাচনে রিকশা প্রতীকে ভোট দেযার আহবান জানান তিনি।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার