বড়লেখায় র্যাবের অভিযানে সাড়ে সাতাশ লক্ষ টাকার ইয়াবা জব্দ; গ্রেফতার যুবক
মৌলভীবাজারের বড়লেখায় র্যাব-৯ এর অভিযানে ৯ হাজার ১'শ ৪৪ পিস ইয়াবাসহ মোঃ দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকে গ্রেফতার করেছে সিলেট র্যাব-৯ (সিপিসি-২) একটি দল।
রোববার রাতে উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সোয়ারারতল সাকিনস্থ রুনু মিয়ার বাড়ির উঠান থেকে থাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি উপজেলার বোবারতল ফেকুছড়া এলাকার মতিউর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর পুলিশ পরিদর্শক হাওলাদার মোঃ রফিকুল ইসলাম।
র্যাব-৯ সূত্রে জানা গেছে, জব্দকারী অফিসার এসআই (নি:) মো: লোকমান হোসেন নেতৃত্বে র্যাব-৯ সিপিসি-০২ শ্রীমঙ্গল ক্যাম্পের অফিসার ফোর্সের সহায়তায় উপজেলার বোবারতল ফেকুছড়ায় অভিযান চালিয়ে মো: দেলোয়ার হোসেনকে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ৯ হাজার ১শত ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আটক করে । জব্দকৃত ইয়াবা ৪৫ টি কালো রং এর বায়ুবোধক পলিজিপার প্যাকেটে ৯ হাজার পিস এবং ১ টি প্যাকেটে ১৪৪ পিস গোলাপী রং এর ইয়াবা ট্যাবলেট জব্দ করে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের অনুমান মূল্য ২৭ লক্ষ ৪৩ হাজার ২০০ টাকা।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মো দেলোয়ার হোসেন বিরুদ্ধে মাদক বিরুধী আইনে মামলা রুজ করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার