কাপ্তাইয়ে ভোক্তার অভিযান, ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা
রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাঙ্গামাটি জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার নতুনবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। রাঙ্গামাটি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ এই অভিযান পরিচালনা করেন।
এসময় মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় আমান উল্লাহ মাংসের দোকান এর মালিক মোঃ আমান উল্লাহকে ২ হাজার টাকা, পোল্ট্রি দোকানে ক্রয় রশিদ সংরক্ষণ না রাখায় পোল্ট্রি দোকানের মালিক মোঃ আজাদকে ২ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ রিজেন্ট সংরক্ষণ রাখায় কাপ্তাই ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা সহ সর্বমোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উক্ত অভিযানে কাপ্তাই মার্কেটিং অফিসার অভিজিৎ বড়ুয়া ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
Aminur / Aminur
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২