ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

মধুখালীতে ভেজাল কীটনাশক কারখানায় অভিযান ১ লক্ষ টাকা জরিমানা ও ১ বছরের কারাদন্ড


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ২৪-১১-২০২৫ দুপুর ৪:৮

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের উত্তরপাড়া এলাকা হতে আজ সোমবার বেলা ১১ টার দিকে কৃষি কাজে ব্যবহারের জন্য ভেজাল কীটনাশক,কীটনাশক তৈরীর উপাদান ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় মো. দাউদে মাল্যা(৩৫) নামের একজনকে হাতেনাতে আটক করা হয়। 
জানা গেছে,মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গন্ধখালী গ্রামের মৃত কবির মোল্যা পুত্র দাউদ মোল্যা(৩৫) প্রায় এক বছর আগে বাগাট ইউনিয়নের বাগাট উত্তরপাড়া গ্রামে জমি ক্রয় করে ঘর তুলে বসবাস শুরু করে। এর পরই শুরু করে  কৃষিকাজে ব্যবহার করার জন্য ভেজাল কীটনাশক। ইতিমধ্যে বাজারজাত শুরু করে অনেক কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি করেছে। আজ সোমবার গোপনসংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল,উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহী অভিযান চালিয়ে ভেজাল কীটনাশক,কীটনাশক তৈরীর উপাদান, ও সরঞ্জামসহ দাউদ মোল্যাকে হাতেনাতে ধরতে সক্ষম হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রাসেল অভিযুক্ত দাউদ মোল্যাকে ১ বছরের কারাদন্ড ও নগদ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। এসময় মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহী, থানার এসআই তন্ময়,উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন খান সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা