বসন্তের আগমনে বারহাট্টার প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে ভাঁট ফুল
শীতের জীর্ণতা কাটিয়ে প্রকৃতিতে অপরূপ সৌন্দর্য বিলিয়ে দিয়ে রাজত্ব করছে ঋতুরাজ বসন্ত। বসন্তের আগমনে পলাশ-শিমুলের সাথে পাল্লা দিয়ে বসন্তের প্রকৃতিকে সাজাতে সাদা ভাঁট ফুলের শুভ্রতার জুড়ি নেই। বারহাট্টার বুক চিরে বয়ে চলা আঁকা বাঁকা পথের ধারে কিংবা বন-জঙ্গলে মুগ্ধতা ছড়িয়ে ফুটেছে চোখ জুড়ানো ভাঁট ফুল। এ ফুলের নয়নাভিরাম সৌন্দর্যে ফুলপ্রেমী ও প্রকৃতি প্রেমিীসহ সব বয়সী মানুষ বিমুগ্ধ হচ্ছেন।
বসন্তের প্রকৃতিতে শোভা ছড়ানো ভাঁট ফুল গ্রাম-বাংলার অতি পরিচিত একটি বুনো ফুল। এ ফুলের স্নিগ্ধতায় বিমোহিত হয়ে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ 'বাংলার মুখ আমি দেখিয়াছি' কবিতায় লিখেছেন- 'ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী-ভাঁটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়।' জীবনানন্দ দাশের কবিতার সেই ভাঁট ফুল এখন নয়নাভিরাম সৌন্দর্য ছড়াচ্ছে আঁকা বাঁকা গ্রামীণ পথের ধারে।
সপ্তাহ জুড়ে সরেজমিনে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বসন্তের শুরুতেই গ্রামীণ প্রকৃতিতে অনাদর ও অবহেলায় বেড়ে ওঠা চিরচেনা গুল্মজাতীয় উদ্ভিদ ভাঁট ফুল বসন্তের প্রকৃতি জুড়ে তার অপরূপ সৌন্দর্যের পসরা সাজিয়েছে। গ্রামীণ মেঠোপথের দু'পাশে, নদী-খাল-বিল, দিঘি ও জলাশয়ের পাড়ে, গ্রামীণ পরিবেশের আনাচে-কানাচে ভাঁট ফুল থোকায় থোকায় ফুটে আছে। এ ফুলের সৌন্দর্যে যেন চোখজুড়িয়ে যায়। ভাঁট ফুলে রয়েছে মিষ্টি সৌরভ। ফুল ফোটার পর মৌমাছিরা দলে দলে ভাঁট ফুলের মধু সংগ্রহে ব্যস্ত।
উপজেলা সদরের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক ও সঙ্গীতশিল্পী কান্তি রঞ্জন রায় চৌধুরী বলেন, পথের ধারের অনাদর আর অবহেলায় প্রকৃতির বুকে বেড়ে উঠার এক নান্দনিক সৌন্দর্য ভাঁট ফুল ভাট গাছ ও ভাঁট ফুল প্রাকৃতিক পরিবেশের অংশ বিশেষ। এছাড়াও সনাতন ধর্মাবলম্বীরা ভাঁট ফুল দিয়ে ভাঁটি পূজার আয়োজন করে থাকেন।
বাউসী অর্দ্ধচন্দ্র উচ মাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল ও কলেজ) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক বিজয় চন্দ্র দাসের সাথে কথা বললে তিনি সকালের সময়কে বলেন, শীতের জীর্ণতার পর ফাগুনের আগমনে আঁকা-বাঁকা মেঠো পথের ধারে ফুটছে ভাঁট ফুল। গ্রাম্য এলাকায় অতি সুপরিচিত এ বুনো উদ্ভিদের ফুল বাড়িয়ে তুলছে প্রাকৃতিক সৈন্দর্য। এই সৌন্দর্যে সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন মানুষ।
বারহাট্টা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত জীব বিজ্ঞান বিষয়ের সিনিয়র প্রভাষক মজিবুল হক বলেন, ভাঁট বা বনজুঁই একটি শাখা-প্রশাখা বিশিষ্ট বহুবর্ষজীবী গুল্মজাতীয় সপুষ্পক উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম- ''Clerodendrum viscosum’ ইংরেজি নাম- ‘Hill glory bower flower’। ভাঁট ফুলগুলো সাদার মধ্যে হালকা বেগুনি মিশ্রিত স্নিগ্ধ সুন্দর। এ ফুল পাঁচটি পাপড়ি নিয়ে ফুটে থোকায় থোকায়। এ ফুলের গন্ধ রাতে তীব্র হয়ে ওঠে। অঞ্চলভেদে এটিকে বনজুঁই, ঘেটু ফুল, ভাইটা ফুল, ঘণ্টাকর্ণ নামেও পরিচিত। তবে ভাটফুল নামেই এ ফুলের পরিচিতি বেশি। সাধারণত বসন্তের প্রারম্ভেই ফুল ফুটতে শুরু করে।
তিনি আরও বলেন, ভাঁট ফুল শুধু প্রকৃতিতে সৌন্দর্যই বিলায় না, এর রয়েছে নানা ঔষধি গুণ। আয়ুর্বেদ শাস্ত্রমতে, ভাঁট গাছের সবুজ পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার। এতে মানবদেহের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ফাইবার থাকার কারণে এটি কোষ্ঠকাঠিন্য দূরীকরণে সহায়তা করে। এর পাতায় অ্যান্টি-ডায়াবেটিক উপাদান আছে। এতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। এর পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লোমেটরি উপাদান আছে বলে এটি শ্বাসযন্ত্রের রোগ নিরাময়ে সহায়ক। মানবদেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভাঁট গাছের পাতার জুড়ি নেই। হজমশক্তি বৃদ্ধিতেও ভাঁট গাছের পাতা ব্যবহার করা হয়। এ ছাড়াও এর পাতা, বীজ, ফুল ও ফল আদিকাল থেকেই আরও নানা রোগে ভেষজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা জানান, ভাঁট ফুল একটি গুল্মজাতীয় দেশি বুনো পুষ্পক উদ্ভিদ। গাঁয়ের মাঠে কিংবা রাস্তার ধারে অযত্নে ফোটে এই ফুলে এর রয়েছে অনেক উপকারিতা। কিন্তু আগের লোকজন ভাঁটফুলের ভেষজ ঔষধিগুণ জেনে এসব চিকিৎসা করত। বর্তমান প্রজন্ম এ গাছের গুনাগুণ সম্পর্কে জানে না। তাই এ উদ্ভিদ সংরক্ষণ করা জরুরি।
এমএসএম / এমএসএম
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে