সিংগাইরে নাতনিকে উত্যক্ত করার অভিযোগ করায় নানাকে কুপিয়ে হত্যা
মানিকগঞ্জের সিংগাইরে নাতনিকে উত্যক্ত করার অভিযোগ করায় তার নানাকে কুপিয়ে হত্যা করেছে আল আমিন নামের এক যুবক। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ এলাকায় এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের শিকার আলী আজগর (৬০) রায়দক্ষিণ এলাকার মৃত. আব্দুর রশিদ খানের ছেলে। অপরদিকে, অভিযুক্ত আল আমিন (৩৮) একই গ্রামের মৃত কালু প্রামাণিকের ছেলে।মৃত আলী আজগরের ভাতিজা আবুল কালাম ও স্থানীয়রা জানান, আল আমিন নামের ওই বখাটে দীর্ঘদিন ধরে আলী আজগরের মেয়ের ঘরের নাতনীর সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গী করতো। গত সোমবার সে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আল আমিন ফের তাকে উত্যক্ত করে । পরিবারের কাছে ঘটনার কথা জানালে থানায় গিয়ে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
স্থানীয় আবুল কালাম বলেন, থানায় অভিযোগ করেল পুলিশ তদন্ত করতে এসেছিল। এতে ক্ষিপ্ত হয়ে সন্ধ্যা সাতটার দিকে আলী আজগরকে কুপিয়ে ধান ক্ষেতে ফেলে রাখে আল আমিন। এ সময় আল আমিনের সাথে আরো বেশ কয়েকজন সহযোগী ছিল। খবর পেয়ে আলী আজগরের দুই ছেলে লিয়াকত ও সায়েম এগিয়ে গেলে তাদেরকেও মারধর করে আল আমিন ও তার সহযোগীরা।
তিনি আরো বলেন, গুরুতর আহত অবস্থায় আলী আজগরকে উদ্ধার করে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে রেফার্ড করার পর এনাম মেডিকেলে নেয়া হলে তিনি মারা যান।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, এ ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। ইভটিজিংয়ের অপরাধে আল আমিনকে আসামি করে মঙ্গলবার থানায় মামলা দায়ের হয় এবং হত্যার ঘটনায় আলামিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে আরো ৫/৬ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে পৃথক আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়। তিনি আরো বলেন ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার