পরীক্ষা দেয়া হলো না জুড়ীর আহাদের
পরীক্ষা দেয়া হলো না মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার আব্দুল আহাদের (৩০)। তিনি উপজেলার জায়ফরনগর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে এবং স্থানীয় ইউপি সদস্য রুসনা বেগমের ছোট ভাই। শনিবার (১১ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লার ময়নামতিতে কুমিল্লা- সিলেট মহাসড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় তিনি মারা যান। এ সময় অটোরিকসা চালকসহ মোট তিনজন মারা যান। নিহত অটোচালকের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে সিলেট থেকে আসা কুমিল্লামুখী পাথরবোঝাই ট্রাক একটি অটোরিকসাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই অটোরিকসাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকসা চালকসহ দুই যাত্রীর মৃত্যু হয়।
নিহতের দুলাভাই মোস্তাকিম আহমদ বাবুল ডাক্তার জানান, শুক্রবার রাতে আব্দুল আহাদ একটি চাকরির পরীক্ষার ভাইভা দিতে উদয়ন ট্রেনে কুমিল্লা যায়। সেখানে ভোরে দুর্ঘটনায় আব্দুল আহাদের মৃত্যুর খবর পেয়ে আমরা কুমিল্লা যাই। আইনি প্রক্রিয়া শেষে লাশ বাড়িতে আনার প্রস্তুতি চলছে।
কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার ওসি আনিছুর রহমান জানান, ট্রাক এবং দুর্ঘটনাকবলিত অটোরিকসাটি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ট্রাকচালকসহ তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, আব্দুল আহাদ সিলেটের শাহীন স্কুল অ্যান্ড কলেজে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। আব্দুল আহাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি দেড় বছরের এক কন্যাশিশু ও স্ত্রী রেখে গেছেন।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ