ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সুবিপ্রবিতে প্রথমবারের মতো 'যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা বিষয়ক' সেমিনার অনুষ্ঠিত


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৪-২০২৫ বিকাল ৫:১৬


সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মতো ' যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা বিষয়ক' সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার(২৯ এপ্রিল) সকালে সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাসের একাডেমিক ভবনে অনুষ্ঠিত এই সেমিনারে শিক্ষার্থীদের মধ্যে উচ্চ শিক্ষার সুযোগ, সুবিধা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন।

রসায়ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান রাশেদ মাহমুদের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. সেখ আব্দুল লতিফ ও বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ। 

সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. আবুল কালাম। যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ব্যুরো অফ এডুকেশন এ কর্মরত এবং একজন ফুলব্যাইট ইউএস স্কলার, কুয়েট।

তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়েন, সেটি বড় বিষয় নয়। বরং  দিনশেষে আপনার অবস্থান বড়  বিষয়। নিজের বিশ্ববিদ্যালয়কে মনে ধারন করতে হবে তবেই সম্ভব বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন। এমন সুন্দর আয়োজনের জন্য তিনি কেমিস্ট্রি সোসাইটিকে ধন্যবাদ জানান।

সেমিনার শেষে প্রফেসর ড. আবুল কালাম এর সাথে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঝে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে Memorandum of Understanding (MoU) একটি চুক্তি সাক্ষরিত হয়। চুক্তিতে সাক্ষর করেন অধ্যাপক ড. মোঃ আবুল  কালাম এবং বিজ্ঞান অনুষদের ডিনের পক্ষে থেকে  ড. সেখ আবদুল লতিফ। 

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মোবারক হোসেন ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অ.দা) প্রকৌশলী মো. সারফুদ্দিন।

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু