দুমকি থানা পুলিশের অভিযানে এপ্রিলে মাদকদ্রব্যসহ আটক-৬
চলতি বছরের এপ্রিল মাসে দুমকি থানা পুলিশের অভিযানে ১৯ পুড়িয়া হেরোইন, ২৫ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ ৬জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল রাতে পায়রা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় ২৫ গ্রাম গাঁজাসহ মোঃ অনিক, পিতা- মোঃ জাহাঙ্গীর হোসেন,মোঃ রাহাত দিপু, পিতা- সোহেল রানা ও মোঃ জিসান, পিতা- মোঃ হারুনকে আটক করা হয়। তাদের বাড়ি বরিশাল জেলার নলছিটি ও সদর থানা।১৩ এপ্রিল রাতে একই স্থানে ১০ পিস ইয়াবাসহ পটুয়াখালীর আমতলী উপজেলার চাওরা, চালিতাবুনিয়া এলাকার সানু গাজীর ছেলে সবুজ গাজীকে আটক করে। এছাড়াও ১৭ এপ্রিল রাতে একই স্থানে চেকপোস্টে ১৯ পুড়িয়া হেরোইনসহ পটুয়াখালীর কালিকাপুর এলাকার হাফিজুর রহমানের ছেলে আমিনুল ইসলাম তানিম ও শহিদুল ইসলামের ছেলে রায়হানকে আটক করে পুলিশ।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক সকালের সময় কে বলেন, আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে
এমএসএম / এমএসএম
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা