ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

কেরানীগঞ্জে এলজিইডি অফিসে দুদক


আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ photo আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ
প্রকাশিত: ৩০-৪-২০২৫ বিকাল ৫:৫৯

ঢাকার নিকটবর্তী কেরানীগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। গতকাল মঙ্গলবার ২৯ এপ্রিল সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুদকের দুই কর্মকর্তা এল জিডি অফিসের বিভিন্ন পদে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাপারে খোঁজ-খবর নেন এবং ফাইলপত্র ঘেঁটে দেখেন।

এ ব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, দুদকের দলটি (২০২৪-২০২৫) অর্থ বছরের উপজেলা প্রকৌশল অফিস যে সকল দরপত্র আহবান করা হয়েছে তার তালিকা নিয়ে বিস্তারিত জানতে চান এবং বিভিন্ন প্রকল্পের ফাইলপত্রের তল্লাশি করেন। দুর্নীতি ও অনিয়মের অভিযোগের ভিত্তিতে চলমান কয়েকটি কাজ দেখতে যান দুদক দল।

দুদুক উপজেলার কলাতিয়া ইউনিয়নের নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্ধিতকরণ কাজ, হযরতপুর প্রফেসর জহিরুল ইসলাম সড়কের নির্মাণকাজ ও রোহিতপুর-নতুন সোনাকান্দা রাস্তার সংস্কার কাজ দেখে সন্তুষ্টির কথা জানান দুদক কর্মকর্তারা। তবে স্থানীয় সাধারণ মানুষ বলছেন আমরা দেখছি কাজে বেশ অনিয়ম হচ্ছে কিন্তু দুদক বলে গেল কাজে কোনো অনিয়ম হয়নি।

অভিযানিক দলের প্রধান দুদকের সহকারী পরিচালক আরিফ আহমেদ বলেন, আমাদের কাছে কিছু অনিয়মের অভিযোগ ছিল, কাজ না করে টাকা উত্তোলন, কাজে ও মাপে অনিয়মসহ বেশকিছু অভিযোগ কিন্তু সরেজমিনে এসে তেমন কিছু পাইনি। তাছাড়া হযরতপুর জহিরুল ইসলাম সড়কের ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি যার কাগজপত্র চাওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত