ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কুমিল্লায় মে দিবসে শ্রমিক কল্যাণের আলোচনা সভা


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১-৫-২০২৫ বিকাল ৬:৫৭

“শ্রমিক মালিক এক হয়ে দেশ গড়ব এবার নতুন করে” এই প্রতিপাদ্য ধারন করে বৃহস্পতিবার (১ মে) নগরীর টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর আয়োজনে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সভাপতি অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আমীর কাজী দ্বীন মোহাম্মদ। 

এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নায়েবে আমীর মোঃ  মোছলেহ উদ্দিন, নায়েবে আমীর এ.কে.এম এমদাদুল হক মামুন, সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান ও সহকারী সেক্রেটারি মোঃ মোশারফ হোসেন।

এই সময় প্রধান অতিথির বক্তব্যে দ্বীন মোহাম্মদ বলেন, আজকের এই দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস, আজকের এই দিনে শ্রমিকদের যে ন্যায্য অধিকার পাওয়ার কথা ছিলো তা তারা পাচ্ছে না। যেই শ্রমিক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে নিরলস পরিশ্রম করে যাচ্ছে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে 

শ্রমিকদের সকল দাবী দাওয়া নিয়ে আন্দোলন সংগ্রামে জামায়াত ইসলামী সব সময় শ্রমিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। শ্রমিকদের ন্যায্য অধিকার  প্রতিষ্ঠিত না হলে তাদের সুন্দর পরিবেশ পাওয়া যাবে না। এই সময় তিনি আরো বলেন জামায়াত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে সর্বপ্রথম জামাত ইসলামী শ্রমিকদের সকল দাবি দাওয়া নিয়ে কাজ করবো।

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু